সাংবাদিক কারিকুল ইসলাম সুমনের শ্বশুরের ইন্তেকাল
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জ রোড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,মানব জমিন পত্রিকার কামারখন্দ প্রতিনিধি ও দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম, কারিকুল ইসলাম সুমনের শ্বশুর হৃদরোগে আক্রান্ত হয়ে গত রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি,,,রাজিউন)। মরহুমের গ্রামের বাড়ি কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের সৈয়দগাঁতী বেলাই।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৩ পুত্র, ৩ মেয়ে,নাতি-নাতনী,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা গেছেন।তার এ মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক মহল, সাংবাদিক, শিক্ষক ও আত্মীয় স্বজন তার আত্মার মাগফিরাত,শান্তি ও দোয়া কামনা করে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা প্রকাশ করেছেন। আজ বৃহ:বার জহরের নামাজ পর মুগবেলাই হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।