শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০১-২০২০ ১১:৫৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিবের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। এসময় প্রয়াত মারুফ বিন হাবিবের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, যুগ্ন-আহবায়ক মাহবুব সরোয়ার বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা শ্রমিকলীগের আব্দুস সামাদ সরকার প্রমুখ। প্রসঙ্গতঃ প্রয়াত আঃলীগ নেতা মারুফ বিন হাবিব হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার ইন্তেকাল করেন। প্রয়াত এই আঃলীগ নেতা সরকারি আকবর আলী কলেজের ছাত্র থাকাকালীন তিনি ছাত্র সংসদের জিএস এবং ভিপি নির্বাচিত হয়েছিলেন। ছাত্র রাজনীতির পথ ধরে তিনি পরবর্তী সময়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। সর্বশেষ তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com