সলঙ্গায় ২টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০৪:২০ অপরাহ্ন

  

সলঙ্গায় ২টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-০১-২০২০ ০৯:৫৩ অপরাহ্ন
সলঙ্গায় ২টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
জি,এম স্বপ্না : সলঙ্গা থানা সদরে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল ও সলঙ্গা ইসলামী আদর্শ কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আদর্শ কেজি স্কুলের খেলা আর মোস্তফা প্রি- ক্যাডেট স্কুলের খেলা নতুন ব্রীজ সংলঘ্ন মাঠে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। আদর্শ কেজি স্কুলের খেলা উদ্বোধন করেন, স্কুলের সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোজাম্মেল হক। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে অধ্যক্ষ মোস্তফা জামান উদ্বোধন করেন মোস্তফা প্রি- ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগীতা। লম্বা দৌড়,মোরগ যুদ্ধ,দড়ি খেলা, সুই সুতা দৌড়,বিস্কুট দৌড়,অংক দৌড়,ভারসাম্য দৌড়,গুপ্তধন উদ্ধার, স্মুতি সংগ্রহ,উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ, ব্যঙ দৌড় সহ বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ অভিভাবকদের জন্য পাতিল ভাঙ্গা আর মহিলা অভিভাবক মায়েদের জন্য বালিশ খেলা যেন দর্শকদের মন কেড়েছিল। বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে সম্মানীত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-০১-২০২০ ০৯:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com