শিরোনামঃ
নিউজরুম ২৯-০১-২০২০ ০৬:১৩ অপরাহ্ন |
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সুপার ওভারে জিতে সিরিজ নিজেদের করে নিল ভারত। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড করে ১৭ রান। টানটান উত্তেজনার মধ্যে ভারতের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। শেষের দুই বলেই ছক্কা মেরে দলকে জেতান রোহিত। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
এর আগে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত (৬৫) ও রাহুল (২৭)। ওপেনিং জুটিতে ওঠে ৮৯ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৮ রান। রোহিত আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আউট হন তিন নম্বরে ব্যাটিং করতে আসা শিবম দুবে। ৯৬ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। শ্রেয়স আয়ার অধিনায়ক বিরাটের সঙ্গে জুটিতে ৪৬ রান যোগ করেন। কিন্তু ১৬ বলে ১৭ রান করে আউট হন শ্রেয়স।
১৪২ রানে চার উইকেট হারায় ভারত। দলের ১৬০ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। ২৭ বলে ৩৮ রান করে আউট হন বিরাট। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৫ উইকেটে ১৭৯ রান। মণীশ পান্ডে ৬ বলে ১৪ ও রবীন্দ্র জাডেজা ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।
চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি রোহিতকে। তৃতীয় ম্যাচে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করেন তিনি। মাত্র ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন। নবম ওভারের শেষ বলে রাহুলকে আউট করেন গ্র্যান্ডহোম। রাহুল ১৯ বলে করেন ২৯ রান (দুটি চার, একটি ছয়)।
নিউজিল্যান্ডের অধিনায়ক ৪৮ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রায় একাই দলকে জিতিয়ে দিচ্ছিলেন। তবে শেষ ওভারে মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ টাই হয়। এরপর ভারতই জয় ছিনিয়ে নেয়।
এই ম্যাচে কিউয়িদের হয়ে বল হাতে সবচেয়ে কার্যকরী ভূমিকা নেন হামিশ বেনেট। রোহিত ছাড়াও শিবম দুবে ও বিরাটকে আউট করেন তিনি। মিচেল স্যান্টনার ও কলি ডে গ্র্যান্ডহোম একটি করে উইকেট পান। ভারতের হয়ে শামি ও শার্দুল ঠাকুর দু’টি করে উইকেট নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com