এনায়েতপুরে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা 
১১ মে, ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এনায়েতপুরে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা 

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-০১-২০২০ ০৫:৫১ অপরাহ্ন
এনায়েতপুরে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা 
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের এনায়েতপুরে চক্ষু চিকিৎসার নামে চলছে অভিনব প্রতারণা। মসজিদের মাইকে বিনামুল্যে চক্ষুসেবা ক্যাম্প ঘোষনা দিয়ে সরলপ্রাণ মানুষ জমায়েত করে কৌশলে হাতিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একটি চক্রের যোগসাজসে শাহজাদপুর চক্ষু সেবা কেন্দ্র বিনামুল্যের চক্ষু চিকিৎসা সেবা নিতে দুস্থদের গুনতে হয়েছে টাকা। প্রতিটি রোগীকে তালিকা ভুক্ত হতে ৫০ টাকা, এছাড়া পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যেতে পরামর্শ দেয়া হয়েছে এবং কয়েকগুন বেশি দামে কমদামের চশমা বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসা নিতে আসা গোপালপুর গ্রামের আয়েশা সিদ্দিকা জানান, কতিপয় নামধারী ডাক্তার বিভিন্ন গ্রামে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাইকে ঘোষনা দিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন মাঠে বিনামুল্যে চক্ষু সেবা ক্যাম্পের নামে এ প্রতারণা করে আসছে। কিছু ডাক্তার ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্র এনে অসহায় রোগীদের নিকট থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে একটি ব্যবস্থাপত্র ধরিয়ে দেয়া হচ্ছে। স্লিপ নিতে ৫০টাকা দিতে হয়েছে। এছাড়া চশমার জন্য ৫শ করে টাকা নেয়া হয়েছে। স্থানীয়রা জানান, এসব অনটাইম চশমা বাজার থেকে  ৫০/৬০ টাকায় কিনে এনে ৫০০ টাকা করে নেয়া হচ্ছে। এবিষয়ে হাজী জহুরুল ইসলাম জানান, ১২৫, ১৫০, ১৭৫, ২০০, ২২৫, ২৫০, ২৭৫ ও ৩০০ পাওয়ারের এসব চশমা ফুটপাতের দোকানগুলোতে ৭০/৮০ টাকায় পাওয়া যায়। এখানে নেয়া হচ্ছে ৫শ টাকা। এবিষয়ে শাহজাদপুর চক্ষু সেবা কেন্দ্রের ডাঃ শামীমা আক্তার জানান, তিন বছর ধরে বিভিন্ন এলাকায় গিয়ে চক্ষু চিকিৎসা ক্যাম্প করে রোগীদের চিকৎসা সেবা দিচ্ছি। আমাদের চিকিৎসা সেবার মধ্যে চোখ, মাথা ব্যাথা এবং নাক, কান, গলার জটিল-কঠিন রোগীর পরীক্ষা ও চিকিৎসা করা হয় এবং অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করা হয়। তিনি আরও বলেন, চশমাগুলো ঢাকা থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা, ফুটপাত থেকে কেনা নয়। তবে তিনি চশমা কোম্পানির নাম বলতে পারেননি। 

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০১-২০২০ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com