মুবিবর্ষ উপলক্ষ্যে উল্লাপাড়ায় শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স প্রদান
০৩ মে, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

  

মুবিবর্ষ উপলক্ষ্যে উল্লাপাড়ায় শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স প্রদান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৯-০১-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন
মুবিবর্ষ উপলক্ষ্যে উল্লাপাড়ায় শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স প্রদান

উল্লাপাড়া প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বুধবার উল্লাপাড়ায় প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে যান্ত্রিক যানবাহনের চালকদের হাতে শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ তোফাজ্জল হোসেন স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের হাতে এই লাইসেন্স তুলে দিয়ে উপজেলা পর্যায়ে লাইসেন্স প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, বিআরটিএ-এর উপ-পরিচালক আতিকুর রহমান, উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। বিড়ম্বনাহীন লাইসেন্স প্রাপ্তির সুযোগ পেয়ে গাড়ি চালকেরা সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে আবেদন দিতে ভিড় জমান। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, মুজিববর্ষ উপলক্ষে সড়ক পরিবহন আইন ২০১৮থর  আলোকে এবারই প্রথম গাড়ি চালকদের অতি সহজ প্রক্রিয়ায় নিজ উপজেলা থেকে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তীর সুযোগ সৃষ্টি হয়েছে। জেলাতে উল্লাপাড়ায় প্রথম এই কার্যক্রমের সূচনা হলো। এদিন ১০০০ হাজার আবেদন জমা করেছে লাইসেন্সের জন্য। প্রাথমিক পর্যায়ে ৪০০ শিক্ষানবীস (লার্নার) ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। পর্যায়ক্রমে অবশিষ্ট লাইসেন্স দেওয়া হবে বলে উল্লেখ করেন নির্বাহী কর্মকর্তা।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০১-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com