শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০১-২০২০ ০৪:০০ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ৮০ পিচ ইয়াবা সহ পাঁচগাছি চরপাড়া গ্রামের মাদক কারবারি রিপন মিয়া (২৫)কে আটক করেছে। তার পিতার নাম আব্দুস সামাদ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাজিপুর থানার এসআই এসএম আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চরপাড়া গ্রামের নূরনবী সরকারের দোকানের সামনে থেকে তাকে আটক করে। এসময় ইয়াবা চালানের মূল হোতা একই গ্রামের মৃত গাজিউর রহমানের পুত্র শামিম সরকার(৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, আটকৃত ইয়াবা ব্যবসায়ীকে নিয়মিত মামলা দিয়ে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক শামীম সরকারকে আটকের চেষ্টা চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com