চক কোবদাসপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড মিল বন্ধের দাবী এলাকাবাসীর
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৯-০১-২০২০ ০৭:০২ পূর্বাহ্ন
|
|
চক কোবদাসপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড মিল বন্ধের দাবী এলাকাবাসীর
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার (ডাবতলা মোড়ে) ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি তুলার মিলসহ ৩টি বাড়ি পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৩ টার দিকে ওই মোড় এলাকায় হীরা লালের তুলার মিলের যান্ত্রিক ঘর্ষণে আগুন ধরে যায়। এ আগুন ছড়িয়ে পড়ে নুরুল ইসলাম (অব:পুলিশ) ছালাম ডিলারের বাড়ি, শরিফুল ইসলামের বাড়ি ও আলামিনের গ্যারেজেসহ আশপাশের বাড়িগুলোতে আগুন ধরে যায়। এলাকাবাসী সহযোগিতা ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে এই আগুন নেভাতে সক্ষম হয়। মিল মালিক হিরা লাল বর্তমান পলাতক রয়েছে। এদিকে স্থানীয় এলাকাবাসীরা মিল বন্ধের দাবীও জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৯-০১-২০২০ ০৭:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ