সলঙ্গা বিদ্রোহ দিবস পালনের ২য় দিনে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-০১-২০২০ ০৬:৫৭ পূর্বাহ্ন
|
|
সলঙ্গা বিদ্রোহ দিবস পালনের ২য় দিনে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত
সলঙ্গা প্রতিনিধি : রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের ৯৮ তম বার্ষিকী উদযাপন কর্মসুচীর ২য় দিন মঙ্গলবার কুচকাওয়াজ ও বর্ণাঢ্য রেলি বের করা হয়। সলঙ্গা মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল, সলঙ্গা আদর্শ ইসলামী কেজি স্কুল, শহীদ ক্যাডেট স্কুল ও শাহীন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০ টায় রেলি বের করে সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। পরে সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কাজী সাইফুল আলম বকুলের সভাপতিত্বে কদমতলা চত্বরে রক্তাক্ত বিদ্রোহ দিবসের উপর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীমুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সমাজ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শ্রী কালিপদ কুন্ডু,থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল,ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান সহ অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-০১-২০২০ ০৬:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ