শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০১-২০২০ ১২:২৫ পূর্বাহ্ন |
তরুণ কণ্ঠশিল্পী শিমুল এর ৩১ তম জন্মবার্ষিকী। ১৯৮৯ জানুয়ারি ২৯ শে জানুয়ারি রাজশাহীর মোহনপুরে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই শিমুল গান কে ভালোবাসতেন। লেখাপড়ার পাশাপাশি নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড পানকৌড়ি এর লিড ভোকাল হিসেবে কাজ করছেন। পানকৌড়ি ব্যান্ডের ফাউন্ডার মেম্বার আর আজিজ টিটো বলেন শিমুল খুব প্রতিভাবান শিল্পী। তিনি আরো বলেন শিমুল কে নিয়ে আমরা ৯০ দশকের ব্যান্ড কে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সার্কেল অ্যাডজুটেন্ট পদে যোগদান করেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com