শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ২৮-০১-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী মাদ্রাসা শিক্ষক আ.হান্নানকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক জবানবান্দি দিয়েছেন । মামলার তদন্তকারি কর্মকর্তা জোবায়দুল ইসলাম ধর্ষক আব্দুল হান্নানকে মঙ্গলবার বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের আদালতে সোপর্দ্দ করে। মামলা পক্ষের আইনজীবীর জিজ্ঞাসাবাদে ধর্ষক ঘটনার পূর্ণ বিবরণ দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালত ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার ও মামলার তদন্তকারি কর্মকর্তা জবায়দুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরের দিকে উপজেলার ধামাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ধর্ষক আব্দুল হান্নান(৩৫) তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শাকমান গ্রামের আব্দুল জলিলের ছেলে। ধর্ষিতার পরিবার (সংবাদ মাধ্যমে পরিচয় গোপন করার অনুরোধ করেছেন) ও রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়া গাড়ী আল-মদিনা মাদ্রাসার ঐ শিক্ষক শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা ছুটি হলে কৌশলে একই মাদ্রাসার ছাত্রীকে টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় এলাকাবাসি রক্তাক্ত অবস্থায় ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ধর্ষিতার পরিবার বাদী হয়ে রবিবার বিকেলে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী এর ৯(১) ধারায় ঐ শিক্ষককে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের রায়গঞ্জ থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। রায়গঞ্জে প্রেমিক কর্তৃক প্রেমিকা অন্তঃস¦ত্বা আদালতে মামলা দায়ের
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com