উল্লাপাড়ায় শুরু হচ্ছে মোবাইল ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম
০৩ মে, ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় শুরু হচ্ছে মোবাইল ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৮-০১-২০২০ ০৫:১৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় শুরু হচ্ছে মোবাইল ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম

উল্লাপাড়া প্রতিনিধিঃ  লাইসেন্স প্রাপ্তির বিড়ম্বনা রোধে মুজিববর্ষ উপলক্ষে সড়ক পরিবহন আইন ২০১৮থর আলোকে  বুধবার (২৯ জানুয়ারি) উল্লাপাড়ায় শুরু হচ্ছে মোবাইল ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম। উপজেলা পরিষদ চত্বরে প্রথমবার শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স (লার্নার) প্রদান করা হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজীকরণের জন্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই ধরনের লাইসেন্স প্রদানের ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। সহজ প্রক্রিয়ায় মোটরসাইকেল সহ সবধরনের যানবাহনের লাইসেন্স প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে এই ব্যবস্থায়। এদিন উপজেলা পর্যায়ে মোবাইল ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড  (ডিসিটিবি) এর মুখোমুখি হতে হবে চালকদেরকে। উপজেলা প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তিদেরকে তাদের ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ  সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, সিরাজগঞ্জে এবারই প্রথম গাড়ি চালকদের অতি সহজ প্রক্রিয়ায় নিজ উপজেলা থেকে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তীর সুযোগ সৃষ্টি হচ্ছে। জেলাতে উল্লাপাড়ায় প্রথম এই কার্যক্রমের সূচনা হবে। সকাল ৯টা থেকে সারাদিন চলবে এই কার্যক্রম। সিরাজগঞ্জ জেলা প্রশাসন এই কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-০১-২০২০ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com