শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০১-২০২০ ০৫:১২ অপরাহ্ন |
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউপির আমিনপুর গ্রামে মোছাঃ রাবেয়া খাতুন (৯২) নামের বৃদ্ধা মাকে তার এক ছেলে সুকৌশলে বাড়িতে আটকে রেখে ওয়ারিশানদের ফাঁকি দিয়ে গোপনে সকল সম্পত্তি নিজ নামে রেজিষ্ট্রী করে নেবার ষড়যন্ত্রে মেতে উঠার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্ট, ছোনগাছা ইউপি চেয়ারম্যান ও সাব রেজিষ্ট্রী অফিস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন মোছাঃ রাবেয়া খাতুনের বড় ছেলে মোঃ ফরিদুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ছোনগাছা ইউপির আমিনপুর গ্রামের মৃত হযরত আলীর মৃত্যুর পর স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন, ছেলে মোঃ ফরিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিন্টু শেখ ও ইউসুব আলী, মেয়ে মোছাঃ ফরিদা খাতুন, মোছাঃ শাহিদা খাতুন ও মোছাঃ হাসিনাকে ওয়ারিশান রেখে মৃত্যু বরণ করেন । হযরত আলীর মৃত্যুর পর স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন আমিনপুর গ্রামে বসবাস করতবস্থায় কিছুদিন পর হযরত আলীর মেঝ ছেলে জেলা প্রশাসকের কার্যালয়ের পিয়ন মোঃ শহিদুল ইসলাম মা মোছাঃ রাবেয়া খাতুনকে মামাদের সহায়তায় শহরে নিজ বাসায় বেড়াতে নিয়ে আসেন।
পরবর্তীতে বড় মামার ইন্দোনে নিজ ভাই বোনকে ফাঁকি দিয়ে সুকৌশলে সকল সম্পত্তি নিজ নামে রেজিষ্ট্রী করে নেবার ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে হযরত আলীর পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে বিষয়টি জানাজানি হলে বড় ভাই ফরিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা এ বিষয়ে প্রশাসন ও রেজিষ্ট্রী অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে মোঃ শহিদুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ পারভীন খাতুন সহ তাদের লোকেরা অন্যান্য ভাই বোনদের নানাভাবে হুমকি ধামকি প্রদান করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত (ক) অঞ্চল সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের জোর দাবী বৃদ্ধা মাকে গ্রামের নিজ বসত বাড়িতে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন পরিবারের সকল সদস্যরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com