সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষিত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
১৭ মে, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষিত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৮-০১-২০২০ ১০:১০ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষিত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সোহাগ হাসান ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর শিশু ছাত্রী ধর্ষণ মামলার আসামী মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে তাড়াশ উপজেলার শাকমান গ্রামের আব্দুল জলিলের ছেলে ও শালিয়া গাড়ী আল-মদিনা মাদ্রাসার শিক্ষক। পুলিশ তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে ওই উপজেলার শালিয়া গাড়ী আল-মদিনা মাদ্রাসা ছুটি শেষে বিশেষ কৌশলে ৯ বছরের শিশু ছাত্রীকে টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই লম্পট শিক্ষক। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার বিকেলে ওই নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। স্থানীয় ধামাইনগর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৮-০১-২০২০ ১০:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 664 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com