উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মারুফের দাফন সম্পন্ন
০৩ মে, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মারুফের দাফন সম্পন্ন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০১-২০২০ ০৫:৩৩ অপরাহ্ন
উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মারুফের দাফন সম্পন্ন

উল্লাপাড়া  প্রতিনিধিঃ  অশ্রুসিক্ত লাখো মানুষ আজ সোমবার তাদের প্রিয় নেতা মারুফ বিন হাবিবকে শেষ বিদায় জানিয়েছেন। উল্লাপাড়ার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিবকে সোমবার পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে সকাল ১১টায় সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত তার নামাজে জানাযায় লাখো মানুষ অংশ নেন। জানাযার আগে মারুফ বিন হাবিবের সংক্ষিপ্ত স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ইউএনও মোঃ আরিফুজ্জামান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কে. এম হোসেন আলী হাসান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সহ সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া উপজেলা ও সলংগা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত রোববার বিকেলে মারুফ বিন হাবিব আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গণমানুষের ভালোবাসার এই নেতার মৃত্যুর সংবাদ পেয়ে বিকেল থেকে গভীর রাত অবধি তার বাসভবনে তাকে শেষ দেখা দেখতে হাজারো নারী পুরুষ ভিড় জমায়। মারুফ থ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র ও সরকারি আকবর আলী কলেজের জিএস ও ভিপি নির্বাচিত হন।  তিনি থ৮০ এর দশকের শেষে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের জিএসও  ও ভিপি নির্বাচিত হন। মারুফ বিন হাবিবের মৃত্যুতে উল্লাপাড়া পৌর মার্কেট অর্ধ-দিবস বন্ধ থাকে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০১-২০২০ ০৫:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 597 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com