শিরোনামঃ
আব্দুল জলিল ২৭-০১-২০২০ ০৩:৫৭ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আল-আমিন সরকার রবিবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তিনি কিডনি সমস্যায় ভূগছিলেন। সোমবার বাদ যোহর কুড়িপাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আল-আমিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আ’লীগের সভাপতিমগুলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শত্তকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী , শুভগাছা ইউনিয়ন আ’লীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com