এনায়েতপুর গার্লস স্কুলে বিদায়ী সংবর্ধনা
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:২৬ পূর্বাহ্ন

  

এনায়েতপুর গার্লস স্কুলে বিদায়ী সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০১-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন
এনায়েতপুর গার্লস স্কুলে বিদায়ী সংবর্ধনা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মেধাবী বিদ্যাপীঠ এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: রুবাইয়াত ফারজানা হোসেন। এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, খাজা ইউনুস আলী ল্যাবটেরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির, প্রবীণ শিক্ষক সোলায়মান হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক আরএকে আবদুর বব মিয়া ও শিক্ষক মোশারফ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আবদুল জলিল তালুকদার ও দোয়া পরিচালনা করেন এনায়েতপুর পাক দরবার শরীফের ছানী ইমাম আলহাজ মাওলানা নাসির উদ্দিন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০১-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 537 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com