শিরোনামঃ
নিউজরুম ২৭-০১-২০২০ ০২:১৯ অপরাহ্ন |
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে রবিবার রাতে সেনাবাহিনীর 'মেজর' পরিচয়দানকারী এক ভুয়া র্যাব কর্মকর্তাকে আটক করেছে র্যাব ৮, মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
র্যাব সুত্রে জানা যায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভুয়া র্যাব কর্মকর্তা মো. রকিবুজ্জামান (৩২)-কে আটক করে। তার পিতার নাম মো. মালেকুজ্জামান। বাড়ি মাদারীপুরে। এ সময় তার নিকট কাজে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (যাতে র্যাবের মনোগ্রাম ছিল), ৩ সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জাম, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, ১টি মোবাইল ফোন ও ২টি সীমকার্ড উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত আসামি মো. রকিবুজ্জামান বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এ ছাড়াও এলাকার সাধারণ জনগণের নিকট বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে তাদের জটিল সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় যে, এলাকার অনেক লোকজনই দীর্ঘদিন যাবৎ তাকে র্যাব ৮ এ কর্মরত অফিসার বলে জানত। এভাবে সে এলাকার সাধারণ মানুষ এমনকি পুলিশ প্রশাসনের সাথেও প্রতারণার আশ্রয় নিত।
ওই 'ভুয়া সেনাবাহিনীর মেজর ও ভুয়া র্যাব কর্মকর্তা'র এমন প্রতারণার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এলাকার সাধারণ জনগণ র্যাব ৮, সিপিসি ৩, মাদারীপুর ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করে। সে প্রেক্ষিতে র্যাব ৮, সিপিসি ৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে রবিবার রাতে তাকে আটক করে।।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com