কাজিপুরে মাদক সহ আটক- ১
১৭ মে, ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে মাদক সহ আটক- ১

আব্দুল জলিল
২৭-০১-২০২০ ০২:১২ অপরাহ্ন
কাজিপুরে মাদক সহ আটক- ১
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে রবিবার (২৬ জানুয়ারি) বিকালে অভিযান চালিয়ে এক মাদক সেবিকে মাদক সহ আটক করেছে কাজিপুর থানা পুলিশ। মাদক সেবি  উপজেলার গাড়াবেড় গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ শাহাদৎ হোসেন (২২)। এস.আই এস.এম আব্দুল লতিফ এর নেতৃত্বে এ.এস.আই কামরুল, এ.এস.আই মামুনুর রশিদ ও এ.এস.আই ফারুক হোসেন এই মাদক সেবিকে আটক করেছে গাড়াবেড় বাজার এলাকা থেকে। পরে মাদক সেবির বাসায় তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক সেবিকে মাদক সেবনের অপরাধে মামলা দিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন এস.আই. এস.এম আব্দুল লতিফ।

আব্দুল জলিল ২৭-০১-২০২০ ০২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com