আজ মহান সলঙ্গা বিদ্রোহ দিবস
জি, এম স্বপ্না ঃ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী মহান সলঙ্গা বিদ্রোহের ৯৮ তম দিবস ও মওলানা তর্কবাগীশ পাঠাগারের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ থেকে পালিত হচ্ছে। সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও মওলানা তর্কবাগীশ পাঠাগারের আয়োজনে সলঙ্গা কদমতলা চত্বরে ৩ দিন ব্যাপী কর্মসূচীর প্রথম দিন আজ। মওলানা তর্কবাগীশ পাঠাগারর সভাপতি আলহাজ্ব কাজী সাইফুল আলম বকুল ও সাধারন সম্পাদক শ্রী কালী পদ কুন্ডু জানান, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বই পড়া প্রতিযোগীতা, শহীদদের আত্মার শান্তি কামানায় দোয়া, বর্ণাঢ্য র্যালী, কুচকাওয়াজ, সংগীত প্রতিযোগীতা, সলঙ্গা বিদ্রোহ দিবসের উপর আলোচনা ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার হতে বুধবার পর্যন্ত আয়োজন চলবে। উল্লেখ্য, স্বদেশী পণ্য ব্যবহার আর বিলেতি পণ্য বর্জন আন্দোলনে ১৯২২ সালের ২৭ জানুয়ারী তদানিন্তন বৃটিশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহীনির গুলিতে সলঙ্গা হাটে সাড়ে ৪ হাজার হাটুরে শহীদ হন।