শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৬-০১-২০২০ ০৬:২১ অপরাহ্ন |
সংস্কৃতি মন্ত্রনালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগীতায়,বাঙলা কলেজ যুব থিয়েটারের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নৃত্যশালায় অনুষ্ঠিত ২য় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসবে আজ বিকাল ৫টায় মঞ্চায়িত হবে কলেজ থিয়েটার সিরাজগঞ্জের নাটক টিকটক। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দিলীপ গৌর। বর্তমান যুব সমাজের সামাজিক অবক্ষয় ও বিদেশী সংস্কৃতির দিকে ঝুকে পড়ার এক চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। ঢাকায় মঞ্চায়নের প্রস্তুতি প্রদর্শনী হিসেবে শনিবার সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামের নাটকটির টেকনিক্যাল প্রদর্শনী করা হয়। নাচ গান আর সামাজিক ম্যাসেজ সম্পুর্ন নাটকটি হল ভর্তি দর্শকদের মুগ্ধ করেছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজিত মন্ডল,আশিক ইমরান,আশরাফুল ইসলাম,রবিউল ইসলাম বিদুৎ,সৈকত হোসেন,নিবির সাহা,রাশেদ হোসেন,মেহজাবিন মায়া মিতু,কবিতা আক্তার রিমু,দীপা গুপ্ত,নীপা গুপ্ত। বাঙলা কলেজ যুব থিয়েটার আয়োজিত ২৫ থেকে ২৭ জানুয়ারি উৎসবে দেশের ৩৪ টি ক্যাম্পাস থিয়েটার নাটক মঞ্চায়ন করা করবে। উৎসবের সমাপনি দিনে সিরাজগঞ্জের নাটক মঞ্চায়িত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com