নাগরপুরে ছাত্রদলের মত বিনিময় সভা
০৮ নভেম্বর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

  

নাগরপুরে ছাত্রদলের মত বিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৬-০১-২০২০ ০৬:১৭ অপরাহ্ন
নাগরপুরে ছাত্রদলের মত বিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগমান কবার লক্ষ্যে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দলীয় কাযার্লয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটির পরিচলনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, আরো বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াদ মো. ইকবাল হোসেন, সহ-সাধারন সম্পাদক মো, সিরাজুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, টাঙ্গাইল জেলা ছাত্রদলের (ভারঃ) সভাপতি সালেহ মোহাম্মদ শাফী ইথেন, (ভারঃ) সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম (ভিপি) দেলদুয়ার উপজেলা ছাত্রদলের সভাপতি রবিন মীরবত , কলেজ ছাত্রদলের সভাপতি মো, জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর মাহাবুর রহমান রাসেল প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) চেয়ারপার্সন তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা আন্দোলনের কর্মসূচীর ঘোষনা চান। বক্তরা আরো বলেন, দেশে আজ গণতন্ত্র নেই আইনের শাসন নেই । এ সময় নাগরপুর দেলদুয়ারের ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৬-০১-২০২০ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 221 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com