শিরোনামঃ
নিউজরুম ২৬-০১-২০২০ ০৯:২৩ পূর্বাহ্ন |
ঘরের মাঠে কাতালান জায়ান্টদের বিপক্ষে জয় পেল ভ্যালেন্সিয়া। ২০০৭ সালের পর গতকাল শনিবার লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। এর ফলে ফলে নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে প্রথম পরাজয়ের স্বাদ পেলেন মেসিরা। এদিন ম্যাচের মাত্র ১০ম মিনিটেই এগিয়ে যেতে পারতো ভ্যালেন্সিয়া। কারণ বার্সালোনার পিকে নিজেদের ডি-বক্সে ভ্যালেন্সিয়ার গায়াকে ফেলে দেন। ফলে নিজে তো হলুদ কার্ড দেখেন, সেইসঙ্গে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার ম্যাক্সিমিলিয়ানো গোমেস গঞ্জালেস। এর ফলে এ যাত্রা বেঁচে যান বার্সা।
এরপর ২৮তম মিনিটে মেসির শট অল্পের জন্য বার মিস করলে গোল থেকে বঞ্চিত হয় বার্সেলোনা। এর এক মিনিট পর গোমেসের শট বার্সার গোলরক্ষক টের স্টেগেনের গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর ভ্যালেন্সিয়ার কেভিন গামেইরোর শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন বার্সেলোনা গোলকিপার। এভাবে গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হয় দুই দলের।তবে দ্বিতীয়ার্ধে বার্সালোনাকে চেপে ধরে ভ্যালেন্সিয়া। এর ফলে ৪৮তম মিনিটেই গোমেসের জোরালো শট বার্সা মিডফিল্ডারের গা ঘেঁষে প্রতিপক্ষের জালে জড়িয়ে যায়।
এরপর মেসির দুটি প্রচেষ্টা নষ্ট হতে দেখে বার্সা। এর মধ্যে গ্রিজমানের ক্রসে দারুণ এক সুযোগ পেয়েও টাইমিংয়ের গড়মিল হয়ে যাওয়ায় বল ডান পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এদিকে ৭৭তম মিনিটে বার্সার জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনেন গোমেস। ফার্নান্দো তোরেসের বানিয়ে দেওয়া বলে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকতে ভুল করেননি ভ্যালেন্সিয়ার এই স্ট্রাইকার।
এই হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল বার্সেলোনা। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অবশ্য তারা এক ম্যাচ কম খেলেছে। আর এই জয়ে ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com