বেলকুচিতে পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মোন্নাফ মোল্লার মোটর শোভাযাত্রা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-০১-২০২০ ১০:১০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মোন্নাফ মোল্লার মোটর শোভাযাত্রা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার আগামী নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোন্নাফ মোল্লা মোটর শোভাযাত্রা করেছেন। সে পৌরসভার ৭নং ওয়ার্ড আওঢামীলীগের সভাপতি।
শুক্রবার সন্ধ্যায় প্রায় দের শতাধিক মটর সাইকেল নিয়ে তিনি বেলকুচি পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন পাড়া, মহল্লায় মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ঘুরে বেড়ান তিনি। পরে বেলকুচি সরকারী কলেজ সংলগ্ন আইবুল মটরসের শো-রুমের সামনে উৎসুক জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, আগামী পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই। এটা শুধু আমার একার পক্ষে সম্ভব হবে না। যদি আপনারা আমাকে সমর্থন করেন আর আল্লাহ তায়ালা যদি রহমত করেন তবে সম্ভব হবে। আমি একজন ব্যবসায়ী মানুষ। শূন্য থেকে আল্লাহর অশেষ কৃপায় আজ অনেক ভালো আছি। এটা আল্লাহ মেহেরবানী আর আপনাদের দোয়ার কারনে আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। তাই আমার ইচ্ছা আগামী দিনগুলোতে যেন আপনাদের সুখে দুঃখে পাশে থেকে সেবা করতে পারি। আমার জন্য দোয়া করবেন সবাই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০১-২০২০ ১০:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 614 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ