শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০১-২০২০ ০৬:৫৮ অপরাহ্ন |
জি,এম স্বপ্না : "সুশিক্ষা -সুবিবেক গঠন করে" এই শ্লোগানকে সামনে নিয়ে সলঙ্গার মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলটির পথচলা শুরু হয় ২০০৯ সালে। মানসম্মত শিক্ষা, আশানুরুপ ফলাফল আর সন্তোজনক বৃত্তি প্রাপ্ত হয়ে শুরু থেকে অদ্যাবধি সলঙ্গার শিক্ষাঙ্গনের মধ্যে সুনাম বয়ে চলেছে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলটি। প্রতি বছরের ন্যায় ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ শতভাগ পাশের গৌরব অর্জনে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, সমাপনী পরীক্ষার এমন ফলাফলে রায়গন্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবীদার হয়েছে এই প্রতিষ্ঠানটি। ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন জিপিএ-৫ পেয়ে চমক লাগিয়েছে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।
এবারের ফলাফলে মোস্তফা প্রি- ক্যাডেট স্কুলটি এখন আতঙ্ক বলে মনে করছেন সলঙ্গায় গড়ে ওঠা কিছু নামীদামী প্রতিষ্ঠান। অত্যাধুনিক,বিজ্ঞান ভিত্তিক ও প্রগতিশীল তথ্য সম্বলিত পাঠ্যক্রমের আলোকে পরিচালিত ব্যতিক্রমধর্মী এ শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম এখন সলঙ্গাবাসীর মুখে মুখে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা জামান বলেন, বিগত সময়ে সমাপনীতে শতভাগ পাশ,জিপিএ-৫ এবং আশানুরুপ বৃত্তির ফলাফল সহ ২০১৯ সালের সমাপনীতে রায়গন্জ উপজেলার মধ্যে যে সাফল্য অর্জিত হয়েছে এ গৌরব আমার একার নয়, এ গৌরব সলঙ্গাবাসীর। এর পিছনে আমার স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলীদের একনিষ্ঠতা, নিরলস পরিশ্রম,অভিভাবকদের সু-চিন্তিত মতামত,উপদেশ আর এলাকার হিতৈষী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগীতা আছে বলে আমি সবার কাছে কৃতজ্ঞ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com