মুজিব বর্ষে সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না -নাসিম
০৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

  

মুজিব বর্ষে সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না -নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৫-০১-২০২০ ০৬:৫৩ অপরাহ্ন
মুজিব বর্ষে সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না -নাসিম

সোহাগ হাসান: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মুজিব বর্ষে সিটি নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। স¦াধীনতার পক্ষের শক্তি মুজিব ভক্তরা কখনও পরাজিত হতে পারে না। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির সুচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরপেক্ষ নির্বাচনের  নজির রয়েছে। চাপাইনবাবগঞ্জ ও বগুড়ার দুপচাচিয়ায় দুইটি পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। আসলে হারলে কারচুপি আর জিতলে নিরপেক্ষ নির্বাচন এটাই বিএনপির অভ্যাস ও চিরাচরিত অভিযোগ। সিটি নির্বাচন স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতেু বিশ্বের বিভিন্ন দেশে বিজ্ঞানসম্মত পদ্দতি ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেহেতু জাতীয় পর্যায় কিছু কিছু এলাকা এ পদ্ধতিতে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি অনেকস্থানে বিজয় লাভ করেছে। অথচ সিটি নির্বাচনে তারা ইভিএম পদ্ধতির বিরোধীতা করছেন।

 

আসলে তারা নির্বাচনেই আগেই পরাজিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এ সভায় আগামী ফেব্রুয়ারি মাস থেকে দলের তৃমুলের সম্মেলন সম্পন্ন করা সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য জেলার সিনিয়র নেতাদের সমন্বয়ে ৮টি টীম গঠন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর ইমাম এমপি, সাবেক এমপি ম.ম আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, এ্যাডঃ আব্দুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০১-২০২০ ০৬:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 409 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com