সিরাজগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৭ মে, ২০২৬ ০১:৫৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৫-০১-২০২০ ০৬:৫১ অপরাহ্ন
সিরাজগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান:  সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, কক্সবাজার সদরের পূর্ব গোনারপাড়ার মৃত কবির আহম্মেদের ছেলে খোরশেদ আলম (৩৫) ও একই এলাকার বিসিক দক্ষিণ মহুরীপাড়ার মৃত আবুল বশরের ছেলে রেজাউল করিম (২৪)। শনিবার দুপুরে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।  ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধার দিকে এসআই নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০১-২০২০ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1396 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com