শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০১-২০২০ ০৬:৪৯ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জের সলংগা থানার হাটকান্দা গ্রামে অভিযান চালিয়ে সোহেল রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৈরগাতী ভদ্রঘাট গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে। শনিবার বিকেলে র্যাব -১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৯২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও ১’শ ৯০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com