শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০১-২০২০ ১০:২৬ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে মুজিব বর্ষ উদযাপন ও ইউনিয়ন যুবলীগের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা উচ্চ বিদ্যালয় মাঠে তালম ইউপি যুবলীগের সভাপতি এসএম সোহেল রানার সভাপতিত্বে ও মুজিব বর্ষ উদযাপন ও ইউনিয়ন যুবলীগের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠানের উদ্ধোধন করে উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,তাড়াশ উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতাহার আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক রিন্টু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস প্রধান, উপজেলা জাতীয় চারনেতা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, তালম ইউপি আওয়ামলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্বাস উজ্জামান, তালম ইউপি আওয়ামলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com