বাতসাকাস এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ "
২৪ অক্টোবর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বাতসাকাস এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ "

মোঃ খায়রুল ইসলাম
২৫-০১-২০২০ ০৮:২৬ পূর্বাহ্ন
বাতসাকাস এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ "
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী গ্রামে "বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা" (বাতসাকাস) এর উদ্যোগে ২০২০ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ২৪/০১/২০২০ইং রোজঃ শুক্রবার,  বিকেল ৩ঃ০০ টায় "বাগবাড়ী আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়" প্রাঙ্গণে ৬২ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে "বাতসাকাস" এর নিজস্ব অর্থায়নে এই পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। 
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আমজাদ হোসেন, শ্রী হিরণ কুমার সূত্রধর, সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন। 
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শাহিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিহাদ হোসেন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। 
 
উল্লেখ্য, ২০১৭ইং সালের ০৯ ডিসেম্বর "শিক্ষা ও মানবতার সেবায় আমরা" এই স্লোগান কে সামনে রেখে সংগঠনটি যাত্রা শুরু করে ।।

মোঃ খায়রুল ইসলাম ২৫-০১-২০২০ ০৮:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com