শিবগঞ্জের কেশরীপুরে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন

  

শিবগঞ্জের কেশরীপুরে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজরুম
২৫-০১-২০২০ ০৭:৪৪ পূর্বাহ্ন
শিবগঞ্জের কেশরীপুরে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মরহুম মোরতেজার রহমান বাবু স্মরণে কেশরীপুর ছাত্র সংগঠনের আয়োজনে কেশরীপুর বন্ধু ক্লাবের সভাপতি মাহামুদুল হাসান শাফি'র সভাপতিত্বে আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্বায়ক যুব নেতা হুসাইন শরীফ সঞ্চয়। উক্ত ফাইনাল খেলায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য সামসুন্নাহার আক্তার (বানু)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী। এসময় উপস্থিত ছিলেন যুবনেতা জোবায়ের, সেতু, রাহেল পাখি, দেলোয়ার, রহিম, শাহীনসহ উক্ত ক্লাবের সদস্যবৃন্দ। ফাইনাল খেলায় বড়িয়াহাট খেলোয়ার কল্যাণ সমিতি একাদশকে ট্রাইবেকারে ২ গোলে পরাজিত করে অভিরামপুর গাজমেতলা বন্ধন যুব উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ বিজয় অর্জন করে হয়।

নিউজরুম ২৫-০১-২০২০ ০৭:৪৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com