সাকিবকে টপকেই ফিরলেন তামিম
৩০ এপ্রিল, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন

  

সাকিবকে টপকেই ফিরলেন তামিম

নিউজরুম
২৪-০১-২০২০ ০৪:৪০ অপরাহ্ন
সাকিবকে টপকেই ফিরলেন তামিম
বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানকে টপকে আবারও শীর্ষ রান সংগ্রাহকের তকমাটি নিজের দখলে নিলেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৬ ইনিংস খেলে তামিমের সংগ্রহ ১৬৫২ রান। পক্ষান্তরে ৭৬ ইনিংস থেকে সাকিবের সংগ্রহ ১৫৬৭ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। তামিম ইকবাল ৩৯ রানে আউট হলেও নাঈম শেখ ৩০ রানে ক্রিজে আছেন। এর আগে লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জয় লাভ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলনেতা। এদিন পাঁচ ওপেনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এদিকে, বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে দুই পাকিস্তানি ক্রিকেটারের। তারা হলেন- হ্যারিস রউফ ও আহসান আলি। পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

নিউজরুম ২৪-০১-২০২০ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 235 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com