বেলকুচিতে ন্যায় বিচার চেয়ে আব্দুর রহমানের সংবাদ সন্মেলন
১৭ মে, ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ন্যায় বিচার চেয়ে আব্দুর রহমানের সংবাদ সন্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০১-২০২০ ০৪:০৫ অপরাহ্ন
বেলকুচিতে ন্যায় বিচার চেয়ে আব্দুর রহমানের সংবাদ সন্মেলন
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ন্যায় বিচার চেয়ে আব্দুর রহমান নামের এক ব্যাক্তি সংবাদ সন্মেলন করেছেন। শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলার খামারউল্লাপাড়া গ্রামে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী খামারউল্লাপাড়া গ্রামের জহুরুল ফকিরের ছেলে আব্দুর রহমান। তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর একই গ্রামের লিটন নামের ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেন। ক্রয় করে বেলকুচি সাব রেজিস্ট্রারে কার্যালয়ে থেকে আসার পথে খামারউল্লাপাড়া চারমাথা নামক স্থানে পৌছালে তার কাছে থাকা ২ লক্ষ ৯ হাজার ৫শ টাকা জামি দাতা লিটনের চাচা আল-আমিন, তার চাচাতো ভাই মারুফ ও সুজন সহ অজ্ঞাত ১০-১৫ জন ব্যাক্তি মারধর করে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলেও থানা কতৃপক্ষের কোন সহযোগীতা পাননি বলে অভিযোগ তোলেন তিনি। তাই তিনি সংশ্লিষ্ট বিষয়ে উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সন্মেলনে দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০১-২০২০ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 510 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com