সিরাজগঞ্জে ডিবি`র হাতে দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক
১৭ মে, ২০২৬ ০৩:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ডিবি`র হাতে দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০১-২০২০ ০৩:৫৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে ডিবি`র হাতে দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ রেজাউল করিম ও খোরশেদ আলম নামের কক্সবাজারের দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ।   শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের নিকট থেকে দুই হাজার পিছ ইয়াবাসহ আটক করে সিরাজগঞ্জের ডিভি পুলিশ। আটককৃত রেজাউল করিম (২৪) কক্সবাজারের বিসিক দক্ষিন মুহুরীপাড়ার মৃত আবুল বাশারের ছেলে ও খোরশেদ আলম (৩৫) একই জেলার পূর্ব গোনারপাড়ার মৃত কবির আহাম্মেদের ছেলে।   সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কড্ডার মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়ে এসে ব্যবসা করে আসছে। তাদের সাথে এ এলাকার কিছু লোক জড়িত। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০১-২০২০ ০৩:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1096 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com