শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০১-২০২০ ১২:০৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫,৯৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ স্বপন মিয়া নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ এর সদস্যরা।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ খলিলুর রহমান। আটককৃত মোঃ স্বপন মিয়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাজাইল গ্রামের মৃত মহসিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর এর কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী স্ট্যান্ডের সাগর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান মোঃ স্বপন মিয়া(৫৫) কে গ্রেফতার করা হয়। এ সময় ৫,৯৩৫ পিচ ইয়াবা, ০২ টি মোবাইল সেট, ০৩ টি সিমকার্ড ও নগদ ৬,০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরোদ্ধে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com