বনবাড়ীয়াতে মাদ্রাসার ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের পিতা ও বরের অর্থদণ্ডঃ
১৭ মে, ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বনবাড়ীয়াতে মাদ্রাসার ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের পিতা ও বরের অর্থদণ্ডঃ

নিউজরুম
২৩-০১-২০২০ ০৭:৫০ অপরাহ্ন
বনবাড়ীয়াতে মাদ্রাসার ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের পিতা ও বরের অর্থদণ্ডঃ
সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের মোড়গ্রাম মাদ্রাসার ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বুধবার রাতে সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের মোড়গ্রাম এলাকায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে মোড়গ্রাম গ্রামের মাদ্রাসার ছাত্রী (১৪) এর সাথে ছাতিয়ানতলী গ্রামের মুদিখানা ব্যবসায়ী (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় মাদ্রাসার ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে কনের পিতা ও বর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,বনবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার তারিকুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

নিউজরুম ২৩-০১-২০২০ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com