শাহজাদপুরে গরু ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে এসআই সামিউল সাময়িক বরখাস্ত
০৫ মে, ২০২৬ ০৪:৩৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে গরু ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে এসআই সামিউল সাময়িক বরখাস্ত


২২-০১-২০২০ ০৭:৫৩ অপরাহ্ন
শাহজাদপুরে গরু ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে এসআই সামিউল সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার : শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামের গরু ব্যবসায়ী আজাদ আলী শেখকে থানায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ৯৩ টাকা আত্মসাতের  অভিযোগে শাহজাদপুর থানার এসআই সামিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামের গরু ব্যবসায়ী আজাদ আলী সেখসহ দুজনকে থানায় আটকে রেখে টাকা আত্মসাতের অভিযোগ করেন আজাদ আলী।

সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলীকে এ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গরু ব্যবসায়ী আজাদ আলীর অভিযোগ, হাটে গরু বিক্রি করে ফেরার পথে ১৪ জানুয়ারি আজাদ আলী সেখ ও নছিমন চালক স্বপনকে থানায় নিয়ে যান এসআই সামিউল ইসলাম। থানায় নিয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে আজাদের কাছ থেকে গরু বিক্রির ৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে রাত ৩ টার দিকে কাগজে টিপসই নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ওই সময় এসআই সামিউল ২ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দেন। বাকি ৯৩ হাজার টাকা রেখে ভয়ভীতি দেখিয়ে তাদের থানা থেকে বের করে দেন। এ বিষয়ে আজাদ সেখ ১৭ জানুয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের (শাহজাদপুর সার্কেল) কাছে লিখিত অভিযোগ করেন। স্থানীয় সাংবাদিকদের নিকটও একই অভিযোগ করা হল এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

 


২২-০১-২০২০ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 520 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com