উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি করার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০১-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি করার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি করে ফেইসবুকে পোষ্ট করার অভিযোগে ১ যুবককে পুলিশে সোপর্দ করেছে ইউপি চেয়ারম্যান।
অভিযুক্ত যুবক রুবেল হোসেন (২৫) উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের স্নতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার অভিযোগ করেন রুবেল হোসেন এরআগে নিজের নামে ফেজবুক একাউন্ট থেকে বিভিন্ন সময় সরকার বিরোধী পোস্ট করেছে, এতে তাকে (রুবেল) সতর্ক করা হলে পরে ফেজবুকে ভূয়া নাম ব্যবহার করে সরকার বিরোধী পোস্ট করেছে।
এই অভিযোগ বুধবার বিকেলে পূর্ণীমাগাতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার রুবেল হোসেন কে আটক করে পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ জানান রুবেল ফেজবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি করে ফেজবুকে পোস্ট করার অভিযোগে তাকে থানায় সোপর্দ করেছে । আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০১-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1848 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ