সলঙ্গায় ভাগ্নি ধর্ষণ মামলায় খালু গ্রেফতার
০৪ মে, ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন

  

সলঙ্গায় ভাগ্নি ধর্ষণ মামলায় খালু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-০১-২০২০ ১২:১৯ অপরাহ্ন
সলঙ্গায় ভাগ্নি ধর্ষণ মামলায় খালু গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের সলঙ্গায় ভাগ্নী ধর্ষণ মামলায় খালু শাহিন আলমকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি প্রনব কুমার সরকার।গ্রেফতারকৃত শাহিন আলম কামারখন্দ থানার শ্যামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।
ভিকটিমের বাবা মো. আবুল কালাম জানান, গত ৯ জানুয়ারি তারিখ আমার ১৩ বছর বয়সী মেয়ে ভাইরার বাসা অর্থ্যাৎ ভিকটিমের খালার বাসা হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় বেড়াতে যায়। সেদিনই ভিকটিমের খালার অনুপস্থিতিতে ভিকটিমের খালু ভিকটিমকে বাসায় একা পেয়ে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে জোড়পূর্বক একাধিক বার ধর্ষণ করে।

এএসপি প্রনব কুমার সরকার জানান, ১৩ বছর বয়সী কিশোরী (ভাগ্নি) ধর্ষণ মামলায় র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গত ১২ জানুয়ারী ২০২০ তারিখ ভিকটিমের বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন বলেও জানান তিনি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০১-২০২০ ১২:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com