বঙ্গবন্ধু এসপিএলটি -২০ সিরাজগঞ্জ টাইগার্স এবং সিরাজগঞ্জ ভাই কিংস ৫ উইকেটে জয়ী
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন

  

বঙ্গবন্ধু এসপিএলটি -২০ সিরাজগঞ্জ টাইগার্স এবং সিরাজগঞ্জ ভাই কিংস ৫ উইকেটে জয়ী

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
২১-০১-২০২০ ০৭:৪১ অপরাহ্ন
বঙ্গবন্ধু এসপিএলটি -২০ সিরাজগঞ্জ টাইগার্স এবং সিরাজগঞ্জ ভাই কিংস ৫ উইকেটে জয়ী
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু এসপিএল টি -২০’র তৃতীয় আসরের ৪র্থ ম্যাচে সিরাগঞ্জ সিক্সসার্স কে ৫ উইকেটে হারিয়েছে গত ২ আসরের চ্যাম্পিয়ন দল সিরাজগঞ্জ টাইগার্স এবং ৫ম ম্যাচে আর্টিসেন সিরাজগঞ্জ স্টারকে ৫ উইকেটে হারিয়েছে আসরের নতুন দল সিরাজগঞ্জ ভাইকিংস। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে দিনের প্রথম খেলায় অংশ গ্রহন করে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ সিক্সসার্স। টসে জিতে সিরাজগঞ্জ টাইগার্সের ক্যাপ্টেন জাতীয় দলের খেলোয়ার এনামুল হক বিজয় সিরাজগঞ্জ সিক্সসার্সকে ব্যাটিং এর আমন্ত্রন জানান। ব্যাটিং এর শুরুতেই বিপর্যয়ে পড়ে সিক্সসার্স । টপ অর্ডারের ব্যার্থতায় মাত্র ৩৪ রানে অল আউট হয়ে যায় দলটি। ১১ ওভার ৩ বলে গুটিয়ে যায় খেলা। জবাবে ব্যাটিং এ নেমে কিছুটা বিপর্যয়ে পড়ে সিরাজগঞ্জ টাইগার্স ৩৪ রানের ইনিংসকে তারা করতে গিয়ে তাদের খেলতে হয় ১১ওভার ২ বল, খোয়াতে হয় ৫ উইকেট । অবশেষে জয়ের হাসি হাসে সিরাজগঞ্জ টাইগার্স। ৩য় আসরের ২ টি খেলার মধ্যে ২ টিতেই জয়ী হয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। অপর দিকে সিরাজগঞ্জ সিক্সসার্স ২ খেলার মধ্যে ১ টি জয়ী আর ১টি পরাজিত হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সিরাজগঞ্জ টাইগার্সের বোলার মাহফিজুর শুভ। শুভ ৪ ওভার বল করে একটি মেডইন ওভারসহ ১৪ রান দিয়ে ৩ উইকেট লাভ করে। খেলায় উভায় দলের মাত্র দুই জন ২ অংকের রানের কোঠায় পৌছে। ১ম খেলায় সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে খেলে জাতীয় দলের খেলোয়ার এনামুল হক বিজয় এবং ানসির হোসাইন এবং সিরাজগঞ্জ সিক্সসার্সের পক্সে খেলে জাতীয় দলের খেলোয় নাগিন ড্যান্স খ্যাতো নাজমুল হাসান অপু। দিনের দ্বিতীয় খেলায় অংশ গ্রহন করে আর্টিসান সিরাজগঞ্জ স্টার বনাম সিরাজগঞ্জ ভাইকিংস। টসে জয় লাভ করে সিরাজগঞ্জ ভাই কিংস প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে স্টার কে ব্যাটিং এর আমন্ত্রন জানান। ব্যাটিং এ সিরাজগঞ্জ স্টারের টপ অর্ডারের ব্যাটিং এ কিছুটা বিঘœ ঘটে পরে নির্ধারিত ২০ ওভারে ১শ৯ রান করে জবাবে সিরাজগঞ্জ ভাই কিংস ১৯ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে ১শ১৩ রান সংগ্রহ করে জয়ে লক্ষেপৌছে যায়। উদ্ধোধনী থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে ৫ টি ৬ এবং ১ টি ৪ মেরে ব্যাক্তিগত ৫৬ রান সংগ্রহের পাশাপাশি দলকে জয়ী করার জন্য ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। সিরাজগঞ্জ স্টারের পক্ষে খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সিরাজগঞ্জ ভাইকিং আসরের ২ খেলার মধ্যে ১টিতে জয়ী এবং একটিতে পরাজিত হয়েচ্ েঅপর দিকে আর্টিসান সিরাজগঞ্জ স্টার আসরের ২ খেলার মধ্যে ২টি পরাজিত হয়েছে। তৃতীয় দিনের ২ টি ম্যাচই লোয়েস্ট স্কোরের হলেও । খেলা হয়েছে প্রতিদ্বন্দিতাপুর্ন। আসরের ৪র্থ দিনে আজ সকাল ১০.৩০মিনিটে একটি খেলা অনুষ্ঠিত হবে। আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ লায়ন্স বনাম স্বাধীন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ লায়ন্সের পক্ষে খেলবে জাতীয় দলের খেলোয়ার সাব্বির রহমান রুম্মান।

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০১-২০২০ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 512 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com