এনায়েতপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী শিক্ষার্থী মাহিকে বাঁচাতে সাহায্যের আবেদন
২২ এপ্রিল, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

  

এনায়েতপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী শিক্ষার্থী মাহিকে বাঁচাতে সাহায্যের আবেদন

নিউজরুম
২১-০১-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
এনায়েতপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী শিক্ষার্থী মাহিকে বাঁচাতে সাহায্যের আবেদন

এনায়েতপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী শিক্ষার্থী মাহিকে বাঁচাতে সাহায্যের আবেদন ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী কিশোর সানজিদ হাসান মাহির (১৪) চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী মহল্লার চা দোকানী আবুল কালামের একমাত্র সন্তান মাহি। সে এনায়েতপুর অটিজম ও অটিষ্টিক স্কুলের ৫ম শ্রেনীতে পড়াশোনা করছে। মাহির মা রহিমা খাতুন রণি জানান, জন্মের তিনদিন পর থেকে মাহির ঠান্ডা ও সর্দিজ্বরে আক্রান্ত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাসকষ্ট, দাদ উঠে, চুল পড়ে যাওয়া সহ নানা জটিল রোগ তার শরীরে বাসা বাঁধে। তিন মাস আগে মাহিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসাপাতালে পরীক্ষা নিরীক্ষা করালে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে মাহি শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নুর মো তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাকে চিকিৎসা করাতে তার চা দোকানি বাবার সহায় সম্বল সব শেষ হয়েছে। এখন প্রতিবন্ধী শিক্ষার্থী মাহিকে বাঁচাতে প্রায় সাড়ে ৫লাখ টাকা প্রয়োজন। এনায়েতপুর অটিজম এন্ড অটিষ্টিক স্কুলের সঞ্জয় কুমার জানান, মেধাবী মাহি শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় স্কুলে যাতায়াতে কষ্ট হচ্ছে। বিত্তবানরা তার চিকিৎসায় এগিয়ে এলে বেঁচে যেতে পারে একটি প্রাণ। এ বিষয়ে এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ আবদুস ছামাদ খান জানান, মাহি প্রতিবন্ধী হলেও নিয়মিত স্কুলে যাতায়াত করে। তার শরীরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার হত-দরিদ্র বাবা মা নিরুপায় হয়ে সকলের দ্বারে দ্বারে ঘুরছে। দেশের বিত্তবান ও মিডিয়া ব্যক্তিদের নিকট সহায়তার দাবি জানাই। মাহিকে সাহায্য পাঠানোর ঠিকানা- মাহির বাবা আবুল কালাম, বিকাশ নম্বর (০১৭৬২৫৭৯৭৮৮)। ইসলামি ব্যাংক, বেলকুচি শাখা, সঞ্চয়ী হিসাব নং (কৃষি একাউন্ট- ১৮৭০)


নিউজরুম ২১-০১-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 779 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com