যে কারণে নিম্নমানের ছবিতে কাজ করেছেন কঙ্গনা
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

  

যে কারণে নিম্নমানের ছবিতে কাজ করেছেন কঙ্গনা

নিউজরুম
২১-০১-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন
যে কারণে নিম্নমানের ছবিতে কাজ করেছেন কঙ্গনা

অ্যাসিড হামলার শিকার রঙ্গোলিকে  ভালো ডাক্তার দেখানোর জন্য আমি একসময় কিছু নিম্নমানের ছবি, অপ্রয়োজনীয় চরিত্রেও অভিনয় করেছি। সম্প্রতি বলিউডে নিজের কেরিয়ার ও লড়াই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জানালেন, সেই সব শুরুর দিনের কথা যেসময় রঙ্গোলির চিকিৎসার প্রয়োজনে টাকা জোগাড় করতে অনেককিছুই করতে হয়েছিল কঙ্গনাকে।

সম্প্রতি 'মুম্বাই মিরর'-কে তাঁর আগামী ছবি 'পাঙ্গা'  নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় পুরনো দিনের অনেক কথাই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। 

 

কঙ্গনার কথায়, ''তখন আমার বয়স মাত্র ১৯, আমার সামনে তখন উজ্জ্বল ভবিষ্যৎ। যখন আমার বোনের সঙ্গে বিকৃত মানসিকতার কিছু লোক ভয়ঙ্কর ঘটনা ঘটাল, তখন এইরকম একটা ঘটনার সঙ্গে লড়াই করা -মোটেও সহজ ছিল না। তখন আর্থিকভাবে লড়াই করাটাও অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তখন আমি এতটাও প্রতিষ্ঠিত হয়ে উঠি নি। অথত আমি দেখছি, আমার সামনে একটা মেয়ে মানসিক অবসাদের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমি বুঝলাম, এই মুহূর্তে বাড়ি বসে কাঁদলে চলবে না। সেসময় অনেক নিম্নমানের ছবিও আমি করেছি, এমন অনেক চরিত্র করতেই আমি রাজি হয়ে যাই, যে চরিত্রটি আমার জন্য বিন্দুমাত্র উপযুক্তও নয়। আমার তখন একটাই লক্ষ্য ছিল যে আমি যেন আমার বোনকে দেশের সেরা ডাক্তার দেখাতে পারি, আমার বোনের ৫৪টি অস্ত্রপচার হয়েছিল।

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক।

প্রসঙ্গত, অশ্বিনী আইয়ার ত্রিপাঠির পরিচালনায় 'পাঙ্গা' ছবিতে কঙ্গনা একজন কাবাডি খেলোয়াড়ের মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। জিনিউজ


নিউজরুম ২১-০১-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com