বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১৭ মে, ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০১-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন
বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে রেজাউল করিম নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ পিছ ইয়াবাসহ থানা পুলিশ আটক করেছে। সোমবার রাতে (২০ জানুয়ারী) বেলকুচি পৌর এলাকার চালা ওয়াবদা বাধ থেকে গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়। তার শরীর তল্লাশী করে ১৭ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত রেজাউল করিম চালা অফিসপাড়া গ্রামের মৃত শেখ আব্বাস আলীর ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার চালা গ্রামের ওয়াবদা বাধ এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১৭ পিছ ইয়াবাসহ রেজাউল করিম নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সে ইতিপুর্বের একাদিক মমামলার আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০১-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 263 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com