দক্ষিণখানে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ মা আটক
১৭ মে, ২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

দক্ষিণখানে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ মা আটক

নিউজরুম
২১-০১-২০২০ ০১:২৩ অপরাহ্ন
দক্ষিণখানে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ মা আটক

রাজধানীর দক্ষিণখানে সুরাইয়া আক্তার সুরা (৯) নামের এক শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির সৎমাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ১টার দিকে দক্ষিণখানে নোয়াপাড়ার একটি বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সকালে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
 
 

তিনি আরও জানান, নিহত শিশুর বাবার নাম হাফিজুল ইসলাম। তার মা জাকিরুন বেগমের সঙ্গে বাবা হাফিজুলের বেশ কিছুদিন আগেই ছাড়াছাড়ি হয়েছে। তারপর থেকেই সে সৎমা শিউলী বেগমের (২৬) কাছে থাকত সে। দীর্ঘদিন নির্যাতনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। সুরতহালে শরীরে নতুন ও পুরাতন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সৎমাকে আটক করা হলেও বাবা পলাতক। তাকে খুঁজছে পুলিশ।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মৌসুমী বলেন, শিশুটির মা জাকিরুন বেগম থানায় অভিযোগ করেছেন। তা আমলে নিয়ে মামলার প্রস্তুতি চলছে।


নিউজরুম ২১-০১-২০২০ ০১:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com