শিরোনামঃ
নিউজরুম ২১-০১-২০২০ ০১:২২ অপরাহ্ন |
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার ১৮০ কেজি (২৫৫ মণ) অবৈধ পলিথিনসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটক দুইজন হলেন- মো. আজাদ (৩৫) ও রাজেদুল (৩৫)।
র্যাব-২ এর মেজর শেখ নাজমুল আরেফীনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ তাদের আটক করে।
র্যাব কর্মকর্তা শেখ নাজমুল আরেফীন জাগো নিউজকে জানান, আইনানুযায়ী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, মজুত, বাজারজাত, বিক্রি বা বিক্রির জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ।
তিনি বলেন, আমাদের কাছে সংবাদ ছিল নিষিদ্ধ পলিথিনের একটি চালান বিক্রির উদ্দেশ্যে মোহাম্মদপুর এলাকায় আসছে। ওই খবরে র্যাব-২ এর একটি দল অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যানসহ ১০ হাজার ১৮০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে। এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com