শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০১-২০২০ ০১:১৭ অপরাহ্ন |
সোহাগ হাসান : সিরাজগঞ্জের সদর উপজেলার এক শিশুকে যৌনপীড়নের মামলায় ফায়েজ মিয়া নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। সাজাপ্রাপ্ত ফয়েজ মিয়া (৬৮) সিরাজগঞ্জের সদর উপজেলা শিবনাথপুর গ্রামের বাসিন্দা। আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশিভাবে বসবাস করতেন। ২০০৯ সালের ১৬ এপ্লিল মাসে দুপুরে তিন বছরের ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যৌনপীড়ন করেন ফয়েজ।
এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে তার মা বিষয়টি টের পায় এবং শিশুকে উদ্ধার করে। পরে মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com