তাড়াশে মসজিদের ইমামের বিরুদ্ধে নামাযের বয়ানে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তির অভিযোগ
১৭ মে, ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে মসজিদের ইমামের বিরুদ্ধে নামাযের বয়ানে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০১-২০২০ ১১:৩৫ পূর্বাহ্ন
তাড়াশে মসজিদের ইমামের বিরুদ্ধে নামাযের বয়ানে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের ইমাম জামায়াত নেতা মাওলানা মো. গোলজার হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সরকারকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তির করার অভিযোগ উঠেছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া মসজিদের ইমাম ও একই ইউনিয়নের বিরৌহালী গ্রামের মাওলানা মো. গোলজার হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সরকারকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তির প্রতিবাদে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
স্থানীয় ইউপি সদস্য শামিম হোসেনসহ এলাকাবাসী বলেন, গত শুক্রবার জুম্মার নামাযে খুতবার পুর্বে  মাওলানা মো. গোলজার হোসেন তার বক্তব্যে সরকার বিরোধী অলোচনা করে বলে বর্তমান সরকার মেয়েদের বোরকা ছাড়া,ওরনা ছাড়া চলাচল করতে বলেন। ইসলামী রাষ্টে আওয়ামীলীগ সরকার যেনা করার মত কাজ করতে উৎসাহিত করেসহ নানান ধরনের সরকার ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তিমুলক বক্তব্য দেয়। এ সময় স্থানীয় মুসুল্লিরা তার বক্তব্যর প্রতিবাদ করে। 
এ বিষয়ে মাওলানা মো. গোলজার হোসেন বলেন, যদি কোন বক্তব্য কারো গায়ে লাগে আমার কিছু করার নেই। এক প্রশ্নের জবাবে বলেন, এর আগে আওয়ামীলীগ ও বিএনপির মারামারি হলে আমাকে গ্রেফতার করে জেলহাততে পাঠায় ঠিক আছে কিন্ত এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার বলেন, ওই মাওলানা মো. গোলজার হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০১-২০২০ ১১:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1199 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com