শিরোনামঃ
নিউজরুম এডিটর ২০-০১-২০২০ ০৪:২৫ অপরাহ্ন |
আলআমিন ভুঁইয়া : পঞ্চগড়ের বোদা উপজেলায় “সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট” সংগঠনের উদ্যোগে সোমবার দুপুরে বলারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে নারী এবং পুরুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করা হয়।
অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালীদের সহায়তায় পরিচালিত “সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট” সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত থেকে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্য নাহিদ আহমেদ, তারিকুল আদনান, রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম সানবি। বিতরন অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, বলারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের স্কাউট টিম ছাড়াও স্কুলের শিক্ষকরা সহযোগিতা করেন।
কম্বল হাতে পেয়ে সবার চোখেমুখে এই তীব্র শীত ও গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই দেখা গেল আনন্দের ঝলক। এ প্রসঙ্গে সংগঠনটির সদস্যরা জানান, সারাদেশে চলছে তীব্রশীত তাই এই অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করতে পারা আনন্দের বিষয়। তারা কিছুটা শীত নিবারণ করতে পারলেই আমরা খুশী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com