'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র সংগীত বিভাগে শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী অন্তরা ও আল আমিনের স্থান লাভ
২৬ এপ্রিল, ২০২৬ ০২:১৪ অপরাহ্ন

  

'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র সংগীত বিভাগে শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী অন্তরা ও আল আমিনের স্থান লাভ


২০-০১-২০২০ ১২:৩০ অপরাহ্ন
'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র সংগীত বিভাগে শাহজাদপুরের কৃতী শিক্ষার্থী অন্তরা ও আল আমিনের স্থান লাভ
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ' এ চলতি সেশনে ২০ আসন বিশিষ্ট সংগীত বিভাগের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছে শাহজাদপুরের মেধাবি শিক্ষার্থী অন্তরা কুন্ডু ও আল আমিন হোসেন । ২০ আসন বিশিষ্ট সংগীত বিভাগের ওই ভর্তি পরীক্ষায় শাহজাদপুর থেকে ২ জন ভর্তিযুদ্ধে অন্যান্য সকল পরীক্ষার্থীকে টপকে মেধা তালিকায় স্থান লাভ করে। অন্তরা কুন্ডু শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার বিশিষ্ট সংগীত শিক্ষক ওস্তাদ বিধান কুন্ডুর মেয়ে বলে জানা গেছে। অন্তরা ছোট বেলা থেকেই তার বাবার কাছে সংগীতে তালিম নিয়েছে। সে এবার শাহজাদপুর ইব্রাহিম বালিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতীত্বের সাথে পাশ করে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' এর সংগীত বিভাগের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদিকে, 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র সংগীত বিভাগের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন স্থানের সকল শিক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে শাহজাদপুরের ২ কৃতী শিক্ষার্থী অন্তরা ও আল আমিন মেধা তালিকায় স্থান লাভ করায় শাহজাদপুরবাসী তাদের অভিনন্দন জানিয়েছে।

২০-০১-২০২০ ১২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 692 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com