শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৯-০১-২০২০ ০৬:২৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু এসপিএল টি -২০ তৃতীয় আসরের ৩য় ম্যাচে সিরাজগঞ্জ ভাইকিংস কে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের শুভ সুচনা করলো সিরাজগঞ্জ লায়ন্স। রবিবার দুপুরে দিনের ২য় খেলায় টসে জয় লাভ করে সিরাজগঞ্জ ভাই কিংস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভাই কিংস সংগ্রহ করে ১শ ৪০ রান করে। জবাবে ব্যাটিং এ নেমে সিরাজগঞ্জ লায়ন্স ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১শ৪২ রান সংগ্রহ করে ৫ উইকেটের বিশাল ব্যবধানে সিরাজগঞ্জ ভাই কিংসকে পরাজিত করে। টুর্নামেন্টে সিরাজগঞ্জ লায়ন্সের পক্ষে খেলে জাতীয় দলের খেলোয়ার সাব্বির রহমান রুম্মান। ২য় আসরের রানার্স আপ দল সিরাজগঞ্জ লায়ন্স এই জয়ের মধ্যে দিয়ে ৩য় আসরের শুভ সুচনা করলেন। ব্যাটিং এ সিরাজগঞ্জ ভাই কিংস এর উদ্ধোধনী জুটি খালিদ আর রাফির ঝড়ো ব্যাটিং দ্রুত গতিতে রান সংগ্রহ করলে লায়ন্স শিবিরে দুশ্চিন্তার ভাজ পরে। পরে বলার রুখে দিলে থেমে যায় রানে গতি। লায়ন্সের শুরুতে ঝড়ো ব্যাটিং হলেও মাঝ খানে কিছুটা ব্যাটিং বিপর্যয় দেখা দেয়। পরে সুনাম আর সুমন সাহার জুটি রানে গতি বাড়িয়ে দিয়ে যায়। শান্ত ও সুনাম জুটি লায়ন্স কে জয়ের লক্ষে পৌছে দেয়। লায়ন্সের সুনাম ৩৮ বলে ৩৪ রান করে দলে জয়ে ভুমিকা রাখার জন্য ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়। সিরাজগঞ্জ লায়ন্সের ফ্র্যাঞ্চাইজি সাংবাদিক হীরক গুণ,সুকান্ত সেন এবং সঞ্জয় সাহা দলের খেলোয়ার আর সমর্থকদের অভিনন্দন জানিয়েছে। টুর্নামেন্টের তৃতীয় আসরের ৩ ম্যাচের মধ্যে সর্বচ্চ রান সংগ্রহ করার রেকড করছে সিরাজগঞ্জ লায়ন্স।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com